তুহিন সম প্রলয় বাতাসে
তুমি এলিয়ে দিয়েছিলে
তোমার নিজের মনখানি
কোন সেই স্বপ্ন নিয়ে।
তোমার সেই স্বপ্ন
কি? তবে স্বার্থক হয়েছে,
আমার এই ক্ষুধার্ত হৃদয়কে
নিষ্ঠুর করাঘাত করে।
তার উওর তোমার অজানা
কিন্তূ আমার তা জানা,
সত্যি নিষ্ঠুর করাঘাত করেছো তুমি
আমাকে নয় তোমায় নিজেকেই নিজে।
Jit kundu
Italy, 15/12/2006