মা তোর চরন তলে
ঠাই দে মা জবার তরে
জবার মত স্থান পেলে
থাকবো যে তোর চরন জুড়ে।
দেখবি তখন এই অবোধ ছেলে
কত যে তোকে ভালোবাসে,
তখন মা বুঝবিরে তুই
মিছেই দিন কাটালি জবার তরে।
তাই তো মা তোরে বলি
জবারে ছেড়ে ঠাই দে
মোরে চরন তলে
দ্যাস যদি ঠাই চরন তলে
স্বার্থক হবে জীবন তবে।।
Jit kundu
India, bhaifota 2004
একপ্রান্তে
সীমানার একপ্রান্তে দাড়ায়ে তুমি
আর আরেক প্রান্তে আমি
তবু দুজন দুজনার মনের কাছাকাছি
করি আনাগোনা নিঃশব্দে নিরবে ।
স্পর্শের বাইরে থেকেও মনে হয়
একজন আরেক জনার স্পর্শের নাগালে
মনে হয় যেন একই স্থানে
একই সাথে আছি মিলেমিশে।
তবে কি বসন্তের ছোঁয়া লাগলো
আমার এই ছন্নছাড়া জীবনে।
Jit kundu
Italy 14/12/2006
আর আরেক প্রান্তে আমি
তবু দুজন দুজনার মনের কাছাকাছি
করি আনাগোনা নিঃশব্দে নিরবে ।
স্পর্শের বাইরে থেকেও মনে হয়
একজন আরেক জনার স্পর্শের নাগালে
মনে হয় যেন একই স্থানে
একই সাথে আছি মিলেমিশে।
তবে কি বসন্তের ছোঁয়া লাগলো
আমার এই ছন্নছাড়া জীবনে।
Jit kundu
Italy 14/12/2006
কে তুমি
কে তুমি? কোথা থেকে এসেছো
এই প্রশ্ন আমার মনে একবারও
উকি মারেনি ক্ষনিকের জন্য
তবুও তো তোমাকে দেখে
আমি হতবম্বো হয়ে পড়ি একেবারে।
তুমি কি মানুষ,
না স্বর্গের সেই রাজকুমারী মীরাবাই
নাকি সেই অতুলনীয়া বিশ্ব সুণ্দরী,
যেই হও না কেন তুমি
তুমিই তো আমার সেই
স্বপ্নে দেখা রাজনন্দিনী।
Jit kundu
India, 09/09/2006
এই প্রশ্ন আমার মনে একবারও
উকি মারেনি ক্ষনিকের জন্য
তবুও তো তোমাকে দেখে
আমি হতবম্বো হয়ে পড়ি একেবারে।
তুমি কি মানুষ,
না স্বর্গের সেই রাজকুমারী মীরাবাই
নাকি সেই অতুলনীয়া বিশ্ব সুণ্দরী,
যেই হও না কেন তুমি
তুমিই তো আমার সেই
স্বপ্নে দেখা রাজনন্দিনী।
Jit kundu
India, 09/09/2006
প্রেমের ছলে
দুই দিনেরই প্রেমের ছলে
যারে তুমি আপন করে
ভেবেছিলে ছেড়ে দেবে
চিরতরে নিঃস্ব করে।
পেরেছো কি তুমি তাকে
চিরতরে নিঃস্ব করতে,
পারনি তুমি নিঃস্ব করতে
তাই তো তুমি আটকে গেলে অবশেষে
নিজেরই পাতা ফাঁদে।
ভেবেছো কি কোন দিনও
দুই দিনেরই ভালবাসার ছলে
জড়িয়ে পড়বে তুমি জীবনের তরে।
তার সেই দু-দিনেরই ভালবাসা
পারবে কি তুমি ভূলতে কভূ
পারবে না তুমি ভুলতে কভূ
তার সৃত্মি মাখা স্বপ্ণ টুকু।
Jit kundu
India, 29/11/2004
যারে তুমি আপন করে
ভেবেছিলে ছেড়ে দেবে
চিরতরে নিঃস্ব করে।
পেরেছো কি তুমি তাকে
চিরতরে নিঃস্ব করতে,
পারনি তুমি নিঃস্ব করতে
তাই তো তুমি আটকে গেলে অবশেষে
নিজেরই পাতা ফাঁদে।
ভেবেছো কি কোন দিনও
দুই দিনেরই ভালবাসার ছলে
জড়িয়ে পড়বে তুমি জীবনের তরে।
তার সেই দু-দিনেরই ভালবাসা
পারবে কি তুমি ভূলতে কভূ
পারবে না তুমি ভুলতে কভূ
তার সৃত্মি মাখা স্বপ্ণ টুকু।
Jit kundu
India, 29/11/2004
পরিচয়
মনে পড়ে কি তোমার
কলেজের প্রথম দিকে
তুমি বসেছিলে বন্ধুদের সাথে
কলেজের করিডরে পাতা বেঞ্চিতে।
বোধ করি ভূলে গেছো তুমি
কিণ্তু ভূলিনি আজো আমি
কি করেই বা ভূলি বল
পরিচয়ের সেই আনন্দ ঘন মূহুর্ত টাকে।
জানিনা সেদিন কোন আবেগের টানে
তুমি আমায় ডেকে বলেছিলে
এই তুই কলেজে আসিস না
কেন? রে…………………
তখনও কি? তুমি বুঝেছিলে যে
তুই থেকেই পরিনত হব আমি তুমিতে।।
Jit kundu
India, 7 Oct 2004
কলেজের প্রথম দিকে
তুমি বসেছিলে বন্ধুদের সাথে
কলেজের করিডরে পাতা বেঞ্চিতে।
বোধ করি ভূলে গেছো তুমি
কিণ্তু ভূলিনি আজো আমি
কি করেই বা ভূলি বল
পরিচয়ের সেই আনন্দ ঘন মূহুর্ত টাকে।
জানিনা সেদিন কোন আবেগের টানে
তুমি আমায় ডেকে বলেছিলে
এই তুই কলেজে আসিস না
কেন? রে…………………
তখনও কি? তুমি বুঝেছিলে যে
তুই থেকেই পরিনত হব আমি তুমিতে।।
Jit kundu
India, 7 Oct 2004
নতুন রূপে
বলে যায় শ্যাম
রাধিকার কানে,
বলে যায় রোমিও
জুলিয়েট-এর কানে।
বল না তো তুমি
আমার কানে,
ভালবাসি,ভালবাসি প্রিয়ো
আমি তোমাকে।
যদি তুমি একবার
বলতে এই আমাকে,
তাহলে তুমি দেখতে
এই আমাকে
নতুন রূপে নতুন সাজে
এই ধরত্রীর বুকে।
Jit kundu
India, 02.05.05
রাধিকার কানে,
বলে যায় রোমিও
জুলিয়েট-এর কানে।
বল না তো তুমি
আমার কানে,
ভালবাসি,ভালবাসি প্রিয়ো
আমি তোমাকে।
যদি তুমি একবার
বলতে এই আমাকে,
তাহলে তুমি দেখতে
এই আমাকে
নতুন রূপে নতুন সাজে
এই ধরত্রীর বুকে।
Jit kundu
India, 02.05.05
করাঘাত
তুহিন সম প্রলয় বাতাসে
তুমি এলিয়ে দিয়েছিলে
তোমার নিজের মনখানি
কোন সেই স্বপ্ন নিয়ে।
তোমার সেই স্বপ্ন
কি? তবে স্বার্থক হয়েছে,
আমার এই ক্ষুধার্ত হৃদয়কে
নিষ্ঠুর করাঘাত করে।
তার উওর তোমার অজানা
কিন্তূ আমার তা জানা,
সত্যি নিষ্ঠুর করাঘাত করেছো তুমি
আমাকে নয় তোমায় নিজেকেই নিজে।
Jit kundu
Italy, 15/12/2006
তুমি এলিয়ে দিয়েছিলে
তোমার নিজের মনখানি
কোন সেই স্বপ্ন নিয়ে।
তোমার সেই স্বপ্ন
কি? তবে স্বার্থক হয়েছে,
আমার এই ক্ষুধার্ত হৃদয়কে
নিষ্ঠুর করাঘাত করে।
তার উওর তোমার অজানা
কিন্তূ আমার তা জানা,
সত্যি নিষ্ঠুর করাঘাত করেছো তুমি
আমাকে নয় তোমায় নিজেকেই নিজে।
Jit kundu
Italy, 15/12/2006
একা ফেলে
ভেঙ্গেছে হৃদয় আজি
বেদনার বিষেতে
ভেঙ্গেছে মন খানি
ছলনার ব্যাথাতে।
ভাবিনি তো আমি
কোন দিনও
চলে যাবে তুমি
ছেড়ে এই আমাকে।
তুমিই তো প্রথম
শিখিয়ে ছিলে এই আমাকে
কেমন করে ভালবাসতে হয়
একজন আরেক জনকে।
সেদিনও তো বুঝিনি আমি
ছলনা করে
চলে যাবে তুমি চিরতরে
আমায় একা ফেলে।
Jit kundu
Italy, 14/02/2007
বেদনার বিষেতে
ভেঙ্গেছে মন খানি
ছলনার ব্যাথাতে।
ভাবিনি তো আমি
কোন দিনও
চলে যাবে তুমি
ছেড়ে এই আমাকে।
তুমিই তো প্রথম
শিখিয়ে ছিলে এই আমাকে
কেমন করে ভালবাসতে হয়
একজন আরেক জনকে।
সেদিনও তো বুঝিনি আমি
ছলনা করে
চলে যাবে তুমি চিরতরে
আমায় একা ফেলে।
Jit kundu
Italy, 14/02/2007
কন্ঠস্বর
প্রথম যে দিন
তার মৃদু কন্ঠস্বর
বেজেছিল আমার কানে,
সে দিনই তো আমি
ভালবেসেছি মনে মনে।
তবে যে দিন
তার স্নিগ্ধতার পরশ
স্পর্শ করেছিল
আমার এই মনখানি,
সে দিনই প্রথম
হারিয়ে গেছি আমি
তার কোমল হৃদয় মাঝে।
কে জানিতো সেই
স্নিগ্ধতার পরশ
কাঁটার মত জ্বালা দিবে
আমার এই শান্ত হৃদয়কে।
Jit kundu
India ,08/05/2006
তার মৃদু কন্ঠস্বর
বেজেছিল আমার কানে,
সে দিনই তো আমি
ভালবেসেছি মনে মনে।
তবে যে দিন
তার স্নিগ্ধতার পরশ
স্পর্শ করেছিল
আমার এই মনখানি,
সে দিনই প্রথম
হারিয়ে গেছি আমি
তার কোমল হৃদয় মাঝে।
কে জানিতো সেই
স্নিগ্ধতার পরশ
কাঁটার মত জ্বালা দিবে
আমার এই শান্ত হৃদয়কে।
Jit kundu
India ,08/05/2006
বাংলা ভাষা
বাংলা আমার বাংলা ভাষা
বাংলা আমার মায়ের ভাষা
বাংলা আমার বাংলা ভাষা
বাংলা আমার মনের কথা।
এ ভাষাতে আছে কত
সৃত্মি মাখা স্বপ্ন কথা
এ ভাষারই মায়ার টানে
মাটির গন্ধ সর্বক্ষনে।
বাংলা আমার বাংলা ভাষা
বাংলা আমার মায়ের ভাষা
এ ভাষাতে আছে কত
স্নেহ মধুর ভালবাসা।
Jit kunduItaly, 14/12/2006
বাংলা আমার মায়ের ভাষা
বাংলা আমার বাংলা ভাষা
বাংলা আমার মনের কথা।
এ ভাষাতে আছে কত
সৃত্মি মাখা স্বপ্ন কথা
এ ভাষারই মায়ার টানে
মাটির গন্ধ সর্বক্ষনে।
বাংলা আমার বাংলা ভাষা
বাংলা আমার মায়ের ভাষা
এ ভাষাতে আছে কত
স্নেহ মধুর ভালবাসা।
Jit kunduItaly, 14/12/2006
বিমূড় কান্না
প্রিয়া চলে গেলে দূরে
প্রিয়োই তো বসে বসে কাঁদে,
প্রিয়ার বিহণে।
প্রিয়ার পথ চেয়ে
প্রিয়ই তো অশ্রু ঝরায়
অঝোড় ঝড়ে
সজল রূপালী নয়ণে।
তবুও তো প্রিয়া বোঝে না
প্রিয়োর বিমূড় কান্না।
সে তো চলে গেল
নিয়ে আনন্দের বাহার
রেখে গেল শুধুই
বেদনার বাহার।
Jit kunduIndia, 22/05/2005
প্রিয়োই তো বসে বসে কাঁদে,
প্রিয়ার বিহণে।
প্রিয়ার পথ চেয়ে
প্রিয়ই তো অশ্রু ঝরায়
অঝোড় ঝড়ে
সজল রূপালী নয়ণে।
তবুও তো প্রিয়া বোঝে না
প্রিয়োর বিমূড় কান্না।
সে তো চলে গেল
নিয়ে আনন্দের বাহার
রেখে গেল শুধুই
বেদনার বাহার।
Jit kunduIndia, 22/05/2005
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)