পরিচয়

মনে পড়ে কি তোমার
কলেজের প্রথম দিকে
তুমি বসেছিলে বন্ধুদের সাথে
কলেজের করিডরে পাতা বেঞ্চিতে।

বোধ করি ভূলে গেছো তুমি
কিণ্তু ভূলিনি আজো আমি
কি করেই বা ভূলি বল
পরিচয়ের সেই আনন্দ ঘন মূহুর্ত টাকে।

জানিনা সেদিন কোন আবেগের টানে
তুমি আমায় ডেকে বলেছিলে
এই তুই কলেজে আসিস না
কেন? রে…………………
তখনও কি? তুমি বুঝেছিলে যে
তুই থেকেই পরিনত হব আমি তুমিতে।।

Jit kundu
India, 7 Oct 2004